শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
সিইসি ও নির্বাচন কমিশনারদের শপথ আজ দুপুরে

সিইসি ও নির্বাচন কমিশনারদের শপথ আজ দুপুরে

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন এবং চার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমান মাসুদ, বেগম তাহমিদা আহমদ, এবং আবুল ফজল মো. সানাউল্লাহ আজ শপথ গ্রহণ করবেন।

রোববার (২৪ নভেম্বর) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এর আগে, গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন। সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়।

সার্চ কমিটি গঠনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের জন্য প্রতি পদের জন্য দুজন প্রার্থীকে মনোনীত করে রাষ্ট্রপতির কাছে ১৫ কার্যদিবসের মধ্যে নাম প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই পাঁচজনকে নির্বাচন কমিশন গঠনের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পর, ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার পদত্যাগ করেন। এর ফলে নির্বাচন কমিশনের পদগুলো শূন্য হয়ে যায়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com