শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
গাজায় ইসরায়েলি হামলা তীব্র, ৪৮ ঘণ্টায় নিহত ১২০ জন

গাজায় ইসরায়েলি হামলা তীব্র, ৪৮ ঘণ্টায় নিহত ১২০ জন

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ৪৮ ঘণ্টায় কমপক্ষে ১২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অবরুদ্ধ এই অঞ্চলে ইসরায়েলের হামলা দিন দিন আরও তীব্র হয়ে উঠছে।শনিবার মধ্যরাতে গাজা শহরের জেইতুন এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় সাতজন নিহত হন। মধ্য ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকাতেও ব্যাপক প্রাণহানি হয়েছে।

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আল-ফারুক মসজিদে ইসরায়েলি বিমান হামলায় গুরুতর ক্ষতি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মসজিদের ধ্বংসাবশেষ দেখা গেছে।ইসরায়েলি বাহিনীর স্থল ও বিমান হামলায় উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হাসপাতালে হামলায় জরুরি বিভাগের প্রবেশদ্বার, বৈদ্যুতিক জেনারেটরসহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানে, এতে ডাক্তার-নার্সসহ ১২ জন আহত হন। হাসপাতালের পরিচালক হুসেম আবু সাফিয়া জানিয়েছেন, সরাসরি হাসপাতালের আঙ্গিনায় বোমা বর্ষণ করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কামাল আদওয়ান হাসপাতাল এলাকায় কোনো হামলার বিষয়ে অবগত নয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালগুলোতে আর মাত্র দুই দিনের জ্বালানি অবশিষ্ট রয়েছে। জরুরি সেবাগুলো ক্রমেই ধসে পড়ছে।

ইসরায়েলের দাবি ও অভিযানের লক্ষ্য
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হামাস যোদ্ধাদের প্রতিহত করতে এবং তাদের পুনরায় সংগঠিত হওয়া রোধে এই স্থল অভিযান চালানো হচ্ছে।ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত এক বছরে গাজায় ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১ লাখ ৪ হাজার।

গাজায় চলমান সহিংসতায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে, যেখানে বেসামরিক লোকদের বেঁচে থাকার জন্য ন্যূনতম মানবিক সহায়তাও হুমকির মুখে পড়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com