রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তরুণ সমাজকে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, জুলাই ও আগস্টের বিপ্লবের নেতৃত্বে থাকা তরুণ-তরুণীদের প্রতি যারা প্রশ্নবিদ্ধ করতে চাইবে, তারা আসলে আগামীর মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইছে।
ডা. শফিকুর রহমান তার পোস্টে আরও উল্লেখ করেন, দেশের মজলুম জনগণের সহায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন এবং একতার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, “ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট।” তিনি তরুণদের ষড়যন্ত্রকারীদের ব্যাপারে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান, যাতে তারা সঠিক পথ থেকে বিচ্যুত না হয়।