শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
বান্দরবানে ৩ কেএনএফ সদস্য ’বন্দুকযুদ্ধে’নিহত

বান্দরবানে ৩ কেএনএফ সদস্য ’বন্দুকযুদ্ধে’নিহত

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

বান্দরবানের রুমা উপজেলার গভীর জঙ্গলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে তিন কেএনএফ সদস্য নিহত হয়েছেন। এ তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বান্দরবানের গহীন জঙ্গলে একটি সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল অভিযানে যায়। অভিযানের সময় কেএনএফ সদস্যরা সেনাবাহিনীর উপর গুলি চালালে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে ঘটনাস্থলেই তিন কেএনএফ সদস্য নিহত হন।

অভিযানের পর ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সক্রিয়। তারা বিভিন্ন সশস্ত্র কার্যক্রমে জড়িত বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com