শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
শপথ নিলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার

শপথ নিলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণার আলো ডটকম:

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন এবং চার নির্বাচন কমিশনার আজ রোববার (২৪ নভেম্বর) দুপুরে শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শপথ গ্রহণকারী নির্বাচন কমিশনাররা হলেন: সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার,  সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ,  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।
২০ নভেম্বর রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির প্রস্তাবিত ১০ জনের নামের তালিকা দেওয়া হয়।
২১ নভেম্বর সেই তালিকা থেকে পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়।

নতুন নির্বাচন কমিশনের কাজ হবে আসন্ন জাতীয় নির্বাচনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নির্বাচন পরিচালনা। এ কমিশনের ভূমিকা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com