শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণার আলো ডটকম:
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন এবং চার নির্বাচন কমিশনার আজ রোববার (২৪ নভেম্বর) দুপুরে শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
শপথ গ্রহণকারী নির্বাচন কমিশনাররা হলেন: সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।
২০ নভেম্বর রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির প্রস্তাবিত ১০ জনের নামের তালিকা দেওয়া হয়।
২১ নভেম্বর সেই তালিকা থেকে পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়।
নতুন নির্বাচন কমিশনের কাজ হবে আসন্ন জাতীয় নির্বাচনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নির্বাচন পরিচালনা। এ কমিশনের ভূমিকা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।