শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
প্রথম আলো অফিসের সামনে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

প্রথম আলো অফিসের সামনে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তবে বিক্ষোভকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর একদল লোক প্রথম আলো অফিসে ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

বর্তমানে পুলিশ প্রথম আলো অফিসের সামনে সতর্ক অবস্থান নিয়েছে। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। পুলিশের পাশাপাশি ওই এলাকায় সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার বলেন, “সন্ধ্যার পর প্রথম আলো অফিসের সামনে একটি সমস্যা হয়েছিল। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।”

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতি (২১ নভেম্বর) ও শুক্রবার (২২ নভেম্বর), প্রথম আলো ও ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে একটি দল। বিক্ষোভকারীরা “বাংলাদেশের জনগণ” ব্যানারে ডেইলি স্টার ভবনের সামনে জুমার নামাজও আদায় করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com