শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
অটো রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন

অটো রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

ঢাকা মহানগরে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত  অটো রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

২৫ নভেম্বর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। চেম্বার বিচারপতির আদালতে আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে ১৯ নভেম্বর ঢাকা মহানগরে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করেন আদালত।

প্যাডেল চালিত রিকশা সমিতির করা একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। এর পরদিন থেকেই ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটো চলাচল অব্যাহত রাখার দাবিতে বিক্ষোভ করেন রিকশাচালকরা।

এদিকে, এ বিষয়ে হাইকোর্টের আদেশ প্রত্যাহার ছাড়াও বিআরটিএ থেকে লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে আজ বৈঠকে বসছেন অটোরিকশাচালকরা। দুই মাসের মধ্যে বিআরটিএ লাইসেন্স না দিলে আগামী ৪ ফেব্রুয়ারি শহিদ মিনারে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন চালকরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com