শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
সাবেক আইজিপি মামুন ফের ৩ দিনের রিমান্ডে

সাবেক আইজিপি মামুন ফের ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ফের ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন সকালে সাবেক এই আইজিপিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান। অন্যদিকে, জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। একপর্যায়ে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের সাবেক এই আইজিকে গত ৩ সেপ্টেম্বর রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। পরে বেশ কয়েকটি মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে আবারও সাতটি মামলায় তাকে ৪৩ দিনের রিমান্ড দেওয়া হয়।

উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোডের পাশের জসিম উদ্দিন মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। ওইদিন বিকেলে আসামিদের ছোড়া গুলিতে ফজলুলসহ অনেকেই আহত হন। পরবর্তীতে রাত ৯টা ১৯ মিনিটে ফজলুল করিমকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ফজলুল করিমের ভাই আনোয়ার হোসেন আয়নাল বাদী হয়ে গত ২১ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নামে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা করেন। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলায় ৬ নম্বর এজাহারনামীয় আসামি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com