শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এই মোতায়েন নিশ্চিত করা হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার সকালে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল সরকারি কলেজ, ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বেলা ১২টার দিকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মোল্লা কলেজে হামলা চালায়। এই সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।