শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণার আলো ডটকম:
সরকার শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করেছে। এ ধরনের সংঘাতের পেছনে যদি কোনো ইন্ধন থাকে, তা কঠোর হাতে দমন করা হবে বলে সরকার হুঁশিয়ারি দিয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানান, সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংঘাতের ঘটনায় সরকার গভীরভাবে নজর রাখছে। তিনি বলেন, “আমরা ছাত্র-ছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।”
সোমবার রাজধানীর যাত্রাবাড়ীতে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া, এর আগের রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।