শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের আহ্বান জানিয়েছেন খামেনির

ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের আহ্বান জানিয়েছেন খামেনির

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তা যথেষ্ট নয়; বরং তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। গাজা এবং লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহকে দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে আসছেন খামেনি।

আইসিসি সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টসহ হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে গাজার বেসামরিক জনগণের ওপর ‘যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড’ পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

খামেনি এ বিষয়ে বলেন, “এটি কেবল গ্রেপ্তারি পরোয়ানায় সীমাবদ্ধ থাকলে হবে না। এই অপরাধী নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত।”

আইসিসির এই সিদ্ধান্তে ইসরায়েল তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একে “লজ্জাজনক ও অযৌক্তিক” বলে অভিহিত করেছে। তারা আইসিসির এখতিয়ারও অস্বীকার করেছে। তবে গাজার বাসিন্দারা আশা প্রকাশ করেছে যে, এই সিদ্ধান্ত যুদ্ধাপরাধের বিচারের পথে সহায়ক হবে।

এদিকে, ইসরায়েল দাবি করেছে যে তারা জুলাই মাসে হামাস নেতা ইব্রাহিম আল-মাসরিকে বিমান হামলায় হত্যা করেছে। তবে হামাস এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: রয়টার্স

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com