শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো: শিক্ষা উপদেষ্টা

রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো: শিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সড়ক অবরোধ না করে শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, সড়ক অবরোধ করে আন্দোলন নয়, তোমাদের ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো, সেগুলো পূরণ করা হবে।

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অনেকবার বলা হয়েছে শ্রমিকরা, শিক্ষার্থীরা আন্দোলন করছে। শুধু শিক্ষার্থীরা না বহু সংগঠন ঢাকা শহরে আন্দোলন করছে। তারা সড়ক আটকে এগুলো করছে, এর সমাধান কী করে হবে আমি তো একা সমাধান করতে পারছি না। শিক্ষার্থীদের আহ্বান করছি, তোমাদের ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো, সেগুলো পূরণ করা হবে।

তিনি বলেন, অনেক দাবি এরই মধ্যে থেমে গেছে। কারণ আমরা বলেছি এগুলো ন্যায্য দাবি সমাধান করব। কিছু কিছু দাবি আছে যেগুলো ন্যায্য না, এগুলো আমরা মানব না। ন্যায্য দাবি না হয়েও রেললাইন অবরোধ করা হচ্ছে, যাত্রীদের আক্রমণ করা হচ্ছে এগুলো করলে জনগণই তাদের বিরুদ্ধে যাবে সেদিক থেকে আমরা সুবিধায় আছি।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com