শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
জাতীয় নাগরিক কমিটিতে ৪৫ নতুন সদস্য যুক্ত, সারজিস-শিশিরসহ অন্তর্ভুক্ত

জাতীয় নাগরিক কমিটিতে ৪৫ নতুন সদস্য যুক্ত, সারজিস-শিশিরসহ অন্তর্ভুক্ত

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

জাতীয় নাগরিক কমিটির পরিধি সম্প্রসারণের অংশ হিসেবে ৫৫ সদস্যের আগের কমিটির সঙ্গে আরও ৪৫ জনকে যুক্ত করা হয়েছে। নতুন যুক্ত হওয়া সদস্যদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সারজিস আলম, জয়নাল আবেদীন শিশির, প্লাবন তারিক, শেখ তাসনিম আফরোজ ইমি এবং আরিফুর রহমান তুহিন।

সোমবার (২৫ নভেম্বর) জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিলোপ এবং একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এ কমিটি কাজ করছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে কমিটির পরিধি বৃদ্ধি করা হয়েছে।”

নতুন কেন্দ্রীয় সদস্যদের মধ্যে আছেন সারজিস আলম, আলী আহসান জোনায়েদ, দেবাশীষ চক্রবর্তী, মোহাম্মদ এজাজ, কৈলাশ চন্দ্র রবিদাস, রাফে সালমান রিফাত, উম্মে হাবিবা বেনজির, মীর আরশাদুল হক, মামুনুর রশীদ, সাকিব মাহদী, শরিফ ওসমান হাদি, ভীম্পাল্লী ডেভিড রাজু, সোনামণি কর্মকার, সাইদ উজ্জ্বল, প্লাবন তারিকসহ আরও অনেকে।

জাতীয় নাগরিক কমিটি গঠিত হয় চলতি বছরের ৮ সেপ্টেম্বর। এই কমিটি বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কার এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে। এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্যসচিব আখতার হোসেন।

৫৫ সদস্যের আগের কমিটিতে ছিলেন ঢাবি আইন বিভাগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেন, চিকিৎসক তাসনীম জারা, গবেষক সারোয়ার তুষার, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির, এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রীতম দাশসহ অনেকে।

জাতীয় নাগরিক কমিটি নতুন সদস্যদের নিয়ে আরও শক্তিশালী হয়ে দেশের ফ্যাসিবাদী শাসনের অবসান এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে কাজ করবে। বর্তমান প্রক্রিয়া অব্যাহত রেখে কমিটিতে আরও নতুন সদস্য যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com