শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। মঙ্গলবার (২৬ নভেম্বর) গভীর রাতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে নেতানিয়াহু বলেন, “উত্তর ইসরায়েলের বাসিন্দারা তাদের বাড়িঘরে ফিরে যাবেন। প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য এই চুক্তি কার্যকর থাকবে এবং প্রয়োজন হলে তা আরও বৃদ্ধি করা হবে।”
যুদ্ধবিরতি বিষয়ে নেতানিয়াহু বলেন, “যুক্তরাষ্ট্রের সাথে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে সামরিক তৎপরতা স্থগিত রাখব। তবে হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে বা সশস্ত্র হওয়ার চেষ্টা করে, ইসরায়েল কঠোর প্রতিক্রিয়া জানাবে।”
নেতানিয়াহু আরও দাবি করেন, “ইসরায়েলি বাহিনীর হামলার কারণে হিজবুল্লাহ তাদের কয়েক দশক আগের অবস্থানে ফিরে যেতে বাধ্য হয়েছে।”
এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে উত্তর ইসরায়েলের সাধারণ মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।