রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে যান। দুপুর ২টা ২২ মিনিটে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা দেন।
সূত্র জানিয়েছে, খালেদা জিয়া মার্কিন ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে দূতাবাসে গেছেন। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হার্ট, ফুসফুস, কিডনি এবং চোখের বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তিনি একাধিকবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে যান।
পরবর্তীতে: হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছর করেন।
২০২০ সালের ২৫ মার্চ: নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান, তবে শর্ত ছিল তিনি দেশ ত্যাগ করতে পারবেন না।
২০২৩ সালের ৬ আগস্ট: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদে সাজা মওকুফ করেন, যা তাকে বিদেশ যাওয়ার আইনি সুযোগ দেয়।
বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই খালেদা জিয়ার ভিসার জন্য মার্কিন দূতাবাসে যাওয়া এবং চিকিৎসার জন্য বিদেশ গমনের প্রস্তুতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।