বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
নেত্রকোণায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, সহযোগীর যাবজ্জীবন

নেত্রকোণায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, সহযোগীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. রাসেল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) নেত্রকোণা জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় দেন।

এছাড়া মামলার ২ নম্বর আসামি হিমেল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় মূল আসামি রাসেলের মা মাজেদা বেগমকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে রাসেল মিয়ার সঙ্গে বারহাট্টা উপজেলার সিংধা গ্রামের তমালিকা (২০)-এর পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু তমালিকার সঙ্গে বিয়ের আগে রাসেল তার প্রথম স্ত্রী রোকেয়াকে তালাক দিয়ে বিষয়টি গোপন করেন। বিয়ের পর রাসেল তার সাবেক স্ত্রীসহ আরও নারীদের সঙ্গে যোগাযোগ করতেন। এতে বাধা দিলে তমালিকাকে শারীরিক নির্যাতন করা হতো।

২০২০ সালের ৮ জানুয়ারি রাতে তমালিকাকে গলা কেটে হত্যা করা হয়। সেদিন রাত ২টার দিকে তার মরদেহ শ্বশুরবাড়ির বারান্দায় পাওয়া যায়। হত্যাকাণ্ডের সময় তমালিকা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ঘটনার পর তমালিকার বাবা মো. রহিজ মিয়া বারহাট্টা থানায় মামলা করেন। তদন্তে জানা যায়, রাসেল ও তার সহযোগী হিমেল মিয়া পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটায়। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. আবুল হাশেম বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।” তবে আসামিপক্ষের আইনজীবী মো. আব্দুল কাদির রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com