শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

 

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী রিটটি দায়ের করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

রিটে উল্লেখ করা হয়েছে, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ২৯ ধারার আওতায় ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করা প্রয়োজন। পাশাপাশি, কেন এসব চ্যানেলের সম্প্রচার বন্ধে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটকারীর আইনজীবীর দাবি, ভারতীয় টিভি চ্যানেলগুলো, যেমন স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, এবং রিপাবলিক বাংলা, বাংলাদেশের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের বিরোধী বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে। এসব অনুষ্ঠান যুব সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, ভারতীয় চ্যানেলে উসকানিমূলক সংবাদ এবং সংস্কৃতিবিরোধী কনটেন্ট প্রচারের মাধ্যমে বাংলাদেশের আইন ভঙ্গ করা হচ্ছে। এই কারণে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com