রবিবার, ২১ Jun ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি
প্রধান উপদেষ্টার আহবানে সাড়া দিয়ে আজ বুধবার বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বৈঠকে বসবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
আজ বুধবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, দেশের চলমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্যের’ ডাক দেওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে আজ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আগামীকাল ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন তিনি। একই লক্ষ্যে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্রনেতাদের সঙ্গেও বৈঠক করেছেন।