রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
টানা দুই দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) এখন ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকায় বিক্রি হবে, যা আগের তুলনায় ১ হাজার ১৫৪ টাকা বেশি। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হবে।

নতুন দামের তালিকা
২২ ক্যারেট: এক ভরি ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা (১,১৫৪ টাকা বৃদ্ধি)।
২১ ক্যারেট: এক ভরি ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা (১,০৯৬ টাকা বৃদ্ধি)।
১৮ ক্যারেট: এক ভরি ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা (৯৪৫ টাকা বৃদ্ধি)।
সনাতন পদ্ধতি: এক ভরি ৯৩ হাজার ১৬০ টাকা (৮০৪ টাকা বৃদ্ধি)।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার প্রভাবেই স্বর্ণের মূল্য বৃদ্ধি করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার এবং ২৬ নভেম্বর স্বর্ণের দাম দুবার কমানো হয়। তবে দুদিনের দফায় দফায় কমার পর আবার দাম বৃদ্ধির ঘোষণা এলো।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com