শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ভারতকে ইসরায়েলি আচরণ বন্ধ করার আহ্বান: হেফাজতে ইসলাম

ভারতকে ইসরায়েলি আচরণ বন্ধ করার আহ্বান: হেফাজতে ইসলাম

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

ভারতের উত্তর প্রদেশের সামভালে ঐতিহাসিক একটি মসজিদ দখলের ঘটনায় তিন মুসল্লি নিহত হওয়ার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান এক যৌথ বিবৃতিতে ভারতের শাসকগোষ্ঠীর প্রতি এই আহ্বান জানান।

বিবৃতিতে তারা অভিযোগ করেন, উত্তর প্রদেশে কয়েক শতাব্দী পুরনো একটি ঐতিহাসিক জামে মসজিদের জমি দখলের চেষ্টা করছে উগ্র হিন্দুত্ববাদীরা। স্থানীয় মুসল্লিরা প্রতিবাদ জানালে পুলিশ তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে তিন মুসল্লি নিহত হন।

হেফাজতের নেতারা বলেন, “ভারত তার সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর যে ধরনের দমন-পীড়ন চালাচ্ছে, তা ইসরায়েলের ফিলিস্তিনি নিপীড়নের সঙ্গে তুলনীয়। প্রতিবেশী বাংলাদেশের মতো একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়তে হলে ভারতের শাসকগোষ্ঠীকে এই ইসরায়েলি আচরণ অবশ্যই বন্ধ করতে হবে।”

বিবৃতিতে নেতারা ভারতের বিভিন্ন মসজিদ ও মুসলিম সম্পত্তি দখলের চেষ্টার প্রসঙ্গ উল্লেখ করেন। তারা বলেন, “বাবরি মসজিদের ধ্বংস, জ্ঞানবাপী মসজিদ দখলের ষড়যন্ত্র এবং মুসলমানদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখে ভারতের শাসকগোষ্ঠী দক্ষিণ এশিয়ার শান্তি নষ্ট করছে।”

হেফাজতের নেতারা সদ্য ক্ষমতাচুত্য বাংলাদেশরে সাবেক প্রধানমন্ত্রীকে ‘গণহত্যাকারী ফ্যাসিস্ট’ বলে অভিহিত করে অভিযোগ করেন যে, ভারতের শাসকগোষ্ঠী তাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে শত্রুতার পরিচয় দিয়েছে।

তারা সতর্ক করে বলেন, “ভারতের এই আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট নীতির কারণে দক্ষিণ এশিয়ায় শান্তি ব্যাহত হচ্ছে। ভারত যদি এই নীতি অব্যাহত রাখে, তবে প্রতিবেশী দেশগুলো কখনোই ভারতকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com