শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
গত ৮ মাসে কুকি-চিনের ১৭৯ সদস্য গ্রেফতার: আইএসপিআর

গত ৮ মাসে কুকি-চিনের ১৭৯ সদস্য গ্রেফতার: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

বান্দরবানের পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে গত ৮ মাসে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ১৭৯ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বনানীর সেনা অফিসার্স মেসে প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল ইন্তেখাব হায়দার খান এ তথ্য জানান।

তিনি জানান, বান্দরবানের পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত কুকি-চিন ন্যাশনাল আর্মির ১৭৯ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে কেএনএ-র অতর্কিত হামলায় ৭ সেনাসদস্য শাহাদতবরণ করেন।

অভিযানে ৬০টি সচল আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কর্নেল ইন্তেখাব জানান, পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী। গত ১৩ নভেম্বর থেকে বিভিন্ন অভিযানে সেনাবাহিনী ২২৮ জন মাদক ব্যবসায়ী এবং অন্যান্য ঘটনার জন্য ১ হাজার ৩২৮ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে।

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বর্তমানে দেশকে অস্থিতিশীল করতে যেসব ইন্ধনদাতা কাজ করছে, তাদের রুখতে সর্বসাধারণকে সতর্ক থাকতে হবে।” একইসঙ্গে আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com