শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নিজেকে রংপুরের সন্তান মনে করেন এবং রংপুরের উপদেষ্টা হিসেবে তাকে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, “জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।”

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে তিনি এসব কথা বলেন।

এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে, প্রধান উপদেষ্টা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন, এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া।

এছাড়া, প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা-মায়ের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন এবং তাদেরকে সরকার থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com