শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ধেয়ে আসছে নিম্নচাপ, বন্দরে সতর্ক সংকেত

ধেয়ে আসছে নিম্নচাপ, বন্দরে সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই অবস্থায় দেশের চারটি প্রধান সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬টায় আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১৬০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ১৫৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা থেকে ১৫৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হয়ে আগামীকাল (৩০ নভেম্বর) সকালে ওই এলাকা অতিক্রম করতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে গভীর সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় আবহাওয়ার সর্বশেষ নির্দেশনা মেনে চলুন এবং নিরাপদ স্থানে অবস্থান করুন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com