শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল

বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন ও ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের জেএন রায় হাসপাতাল।

শুক্রবার (২৯ নভেম্বর) হাসপাতালের একাধিক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে এই তথ্য নিশ্চিত করেছেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশি রোগীদের চিকিৎসা অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেন, “আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগীদের ভর্তি বা চিকিৎসা সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। ভারতের পতাকা অবমাননার প্রতিবাদেই আমরা এই পদক্ষেপ নিয়েছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন এবং ভারতবিরোধী মনোভাব দেখে আমরা মর্মাহত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও এমন আচরণ দুঃখজনক।”

শুভ্রাংশু ভক্ত কলকাতার অন্যান্য হাসপাতালগুলোতেও একই ধরনের সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান।

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবায় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com