রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান-সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের ভয়াবহ হামলা, ১৪ ইসরায়েলি সেনা হতাহত ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ! নেতানিয়াহুর ভাগ্য কি এখন ট্রাম্পের নিয়ন্ত্রণে? বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ অপরাজিত! ব্রাজিলের রেকর্ড ভেঙে ডাচদের নতুন কীর্তি আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান
আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাস করি: আহসান খান চৌধুরী

আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাস করি: আহসান খান চৌধুরী

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী বলেছেন, “আমরা ব্যবসায়ীরা দেশকে ভালোবাসি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাস করি। আমাদের বিশ্বাস, দেশের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি যা প্রয়োজন, তা হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। এতে ব্যবসা আরও এগিয়ে যাবে।”

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘প্রাইভেট সেক্টর আউটলুক: প্রত্যাশা ও অগ্রাধিকার’ শীর্ষক বাণিজ্য সম্মেলনে বিশিষ্ট প্যানেল আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

ব্যাংকিং সেক্টর সম্পর্কে আহসান খান চৌধুরী বলেন, “ব্যাংকিং সেক্টরে গত তিন মাসে আমরা যে উন্নতি করেছি, তাতে আমি মনে করি অনেক এগিয়েছি। আমি অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, কারণ আগে আমরা এলসি (লেটার অব ক্রেডিট) খুলতে পারতাম না, কিন্তু এখন পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে।”

বিনিয়োগ বৃদ্ধি নিয়ে তিনি বলেন, “বর্তমানে বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে না। ব্যাংকিং সেক্টরকে আরও শক্তিশালী করতে হবে, তবে সুদের হার বৃদ্ধি ব্যবসার জন্য ক্ষতিকর হতে পারে, যদিও মূল্যস্ফীতি কমাতে এটি সহায়ক হবে। আমরা জানি না কতদিন এই চাপ নিতে পারব।”

কৃষি উৎপাদন বৃদ্ধি নিয়ে তিনি বলেন, “কৃষি উৎপাদন না বাড়ালে ব্যবসায়ীদের লাভ হবে না। উৎপাদন বৃদ্ধি ছাড়া কৃষি খাতে কর্মরত মানুষের জীবনযাত্রা উন্নত হবে না। মুরগি ও ডিমের দাম আমরা বাড়াচ্ছি না, তবে উৎপাদন বাড়ানো না গেলে এ খাতের মানুষের মুখে হাসি ফুটানো যাবে না।”

তিনি আরও বলেন, “উৎপাদন বন্ধ করা যাবে না, কারণ এটি ব্যবসার ব্যাহত করবে এবং ব্যাংকের ঋণ শোধের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে।”

আর্থিক ব্যবস্থা নিয়ে তিনি বলেন, “ব্যবসায়ীদের জন্য ঋণ সুবিধা বৃদ্ধি, ব্যবসায়িক মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) প্রদান এবং সুদের হার কমানো গেলে বাংলাদেশে ব্যবসার পরিবেশ আরও উন্নত হবে এবং দেশের অর্থনীতি এগিয়ে যাবে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com