শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
সিটিকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল

সিটিকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। রবিবার রাতে লিভারপুলের কাছে ২-০ গোলে হারল পেপ গার্দিওলার দল। শীর্ষস্থানের লড়াইয়ে লিভারপুল নিজেদের অবস্থান আরও শক্তিশালী করলেও ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলে নেমে গেছে পঞ্চম স্থানে। অলরেডদের হয়ে এদিন গোল করেন কোডি গাকপো ও মোহাম্মদ সালাহ।

১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫। সিটির সংগ্রহ মাত্র ২৩ পয়েন্ট, যা তাদের শিরোপার দৌড় থেকে কার্যত ছিটকে দিয়েছে।

ম্যাচের শুরু থেকেই লিভারপুল আধিপত্য বিস্তার করে। ১১তম মিনিটে ভার্জিল ফন ডাইকের হেড পোস্টে বাধা পেলেও পরের মিনিটেই লিভারপুল এগিয়ে যায়। মোহাম্মদ সালাহর পাস থেকে গাকপো এক টোকায় বল জালে পাঠান। প্রথমার্ধে লিভারপুলের ১০ শটের বিপরীতে সিটি মাত্র ১টি শট নিতে পারে।

বিরতির পর সিটি কিছুটা লড়াই করলেও ৭৭তম মিনিটে লুইস দিয়াসকে ফাউল করে পেনাল্টি উপহার দেয় সিটির গোলরক্ষক স্টেফান ওর্টেগা। সালাহ নিখুঁত শটে গোল করে দলের ব্যবধান বাড়ান। প্রিমিয়ার লিগে এটি সালাহর ১১তম গোল। এরপর ডি ব্রুইনা সহজ একটি সুযোগ মিস করলে আর ঘুরে দাঁড়াতে পারেনি সিটি।

দিনের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। ২৫ পয়েন্ট নিয়ে তারা এখন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা ব্রাইটনের পয়েন্ট ২৩। এছাড়া এভারটনকে ৪-০ গোলে হারিয়ে নবম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড, যাদের পয়েন্ট ১৯।

লিভারপুলের এই জয়ে শিরোপার লড়াইয়ে তারা শক্ত অবস্থানে থাকলেও ম্যানচেস্টার সিটির জন্য সময়টা হতাশারই বলা চলে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com