শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৮ সদস্যের বিদেশি সম্পদ জব্দের আদেশ

বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৮ সদস্যের বিদেশি সম্পদ জব্দের আদেশ

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার পরিবারের আট সদস্যের বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গত ২১ নভেম্বর এই আদেশ দেন।

জব্দকৃত সম্পদের আদেশে অন্তর্ভুক্ত সদস্যরা হলেন: আহমেদ আকবর সোবহান (চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপ), আফরোজা বেগম (স্ত্রী), সায়েম সোবহান আনভীর (পুত্র), সাফিয়াত সোবহান (পুত্র), সাফওয়ান সোবহান (পুত্র), সাবরিনা সোবহান (পুত্রবধূ) সোনিয়া ফেরদৌসী সোবহান (পুত্রবধূ), ইয়াশা সোবহান (পুত্রবধূ)।

দুদকের অভিযোগ: পরিবারটির প্রায় ১৪৩ কোটি টাকার বিদেশি বিনিয়োগ, সম্পদ কেনা এবং ব্যাংক লেনদেনের তথ্য আদালতে উপস্থাপন করা হয়েছে।
দুদক আরও জানায়, বিদেশে সম্পদ কেনা, বিনিয়োগ ও ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হলেও সেই সম্পদের প্রকৃত আর্থিক পরিমাণ এখনও চূড়ান্ত করা হয়নি। আহমেদ আকবর সোবহানের পরিবারের কেউই বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে অর্থ পাঠিয়েছেন বলে অভিযোগ করেছে দুদক।

গত ২১ অক্টোবর আহমেদ আকবর সোবহান এবং তার পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এরও আগে, ৬ অক্টোবর তাদের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয়া হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com