রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

অভ্যুত্থান মেনে নিতে না পেরে পরিকল্পিত আগ্রাসনের পথে ভারত: রিজভী

অভ্যুত্থান মেনে নিতে না পেরে পরিকল্পিত আগ্রাসনের পথে ভারত: রিজভী

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন যে, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশবিরোধী অপপ্রচার ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী দাবি করেন, ছাত্র-জনতার অভ্যুত্থান ভারতের জন্য অস্বস্তিকর হওয়ায় তারা পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটছে। কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বিজেপির সমর্থনে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়ানোর চেষ্টা করছে। রিজভী বলেন, বিজেপি ভারতকে একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে। তিনি আরও দাবি করেন, ভারতের পরিকল্পনা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য হুমকি।

রিজভী আরো বলেন, শান্তি রক্ষায় ভারতেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন। পাশাপাশি, বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে আহ্বান জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com