রবিবার, ৩১ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
বাসস নেত্রকোণা প্রতিনিধি এম ফখরুল হক আর নেই

বাসস নেত্রকোণা প্রতিনিধি এম ফখরুল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি এম ফখরুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ( ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাসসের পাশাপাশি ইংরেজি দৈনিক নিউনেশন পত্রিকারও নেত্রকোণা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান। নেত্রকোণা শহরের মালনী এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে  এম ফখরুল হক মৃত্যুর আগে জীবনের ৬১টি বছর অতিক্রম করেছেন।

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম জানান, রাত পৌনে ৯টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন জেলা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব এম ফখরুল হক। বর্তমানে মরদেহ ওই হাসপাতালে রাখা আছে। রাতেই ঢাকা থেকে মরদেহ নেত্রকোণায় আনা হবে। তার স্বজনদের সাথে কথা বলে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।

তিনি বলেন, ২ ডিসেম্বর সকাল ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথমে তাকে নেয়া হয় নেত্রকোণা সদর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে নেয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরে পাঠানো হয় ঢাকা ল্যাবএইড হাসপাতালে।

১৯৮৫ সালে দৈনিক নব অভিযান পত্রিকায় কাজ শুরু করার পর বাসস ও দৈনিক নিউনেশনে যোগ দেন। মৃত্যুর সময়  তিনি এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার অকাল প্রয়াণে এলাকায়  ও স্থানীয় সংবাদ কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক নেতারা এম ফখরুল হকের মৃত্যুতে শোক জানিয়ে  বিবৃতি দিয়েছেন।

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম  শোক জানিয়ে বলেন, তার অকাল প্রয়াণে আমরা গভীর শোকাহত। তার মৃত্যু নেত্রকোণার সাংবাদিক সমাজ ও গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল বলেন, এম ফখরুল হক  ছিলেন নিষ্ঠাবান ও নির্ভীক সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘ কর্মময় জীবনে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে সংবাদ পরিবেশনে অসামান্য অবদান রেখেছেন। তার সততা, পেশাগত দক্ষতা আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com