রবিবার, ২১ Jun ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান-সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের ভয়াবহ হামলা, ১৪ ইসরায়েলি সেনা হতাহত ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ! নেতানিয়াহুর ভাগ্য কি এখন ট্রাম্পের নিয়ন্ত্রণে? বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ অপরাজিত! ব্রাজিলের রেকর্ড ভেঙে ডাচদের নতুন কীর্তি আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান
নভেম্বরে রপ্তানি আয় এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার

নভেম্বরে রপ্তানি আয় এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, গত নভেম্বর মাসে রপ্তানি আয় থেকে এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার। বছর ব্যবধানে বেড়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ।

বুধবার ৪ ডিসেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসেবে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে মোট রপ্তানি হয়েছে ১,৯৯০ কোটি ৬০ লাখ ডলারের পণ্য। গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে ১১ দশমিক ৮৭ শতাংশ।

ইপিবি তথ্যমতে, নভেম্বরে শুধু তৈরি পোশাক খাতে রপ্তানি আয় এসেছে ৩৩০ কোটি ৬২ লাখ ডলার। বছর ব্যবধানে পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ। এই সময়ে কৃষি খাতের রপ্তানি বেড়েছে প্রায় ১৬ শতাংশ এবং উৎপাদনমুখী শিল্পের রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ৬০ শতাংশ। হোম টেক্সটাইল খাতে রপ্তানি বেড়েছে প্রায় ২১ শতাংশ। তবে কিছুটা কমেছে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি।

রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি হয়েছে ১,৪৩৪ কোটি ৬৫ লাখ ডলারের পণ্য। বেড়েছে প্রায় সাড়ে ১২ শতাংশ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com