শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ফ্রান্সে অনাস্থা ভোটে সরকার পতন

ফ্রান্সে অনাস্থা ভোটে সরকার পতন

আন্তর্জাতিক ডেস্ক ।। নেত্রকোণার আলো ডটকম:
ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে তার সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হতে যাচ্ছেন। ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মাথায় এমন পরিণতি হল তার সরকারের। বুধবার ফ্রান্সের পার্লামেন্টে ৫৭৭ সদস্যের মধ্যে ৩৩১ জন তার সরকারের বিপক্ষে ভোট দেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬২ সালের পর এই প্রথম কোনো ফরাসি সরকারকে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণ করা হলো। ধারণা করা হচ্ছে, শিগগিরই মিশেল বার্নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

প্রধানমন্ত্রী বার্নিয়ে বিতর্কিত এক বাজেট বিল বিশেষ ক্ষমতাবলে এমপিদের ভোট ছাড়াই পাস করান। ৬ হাজার কোটি ইউরো কর বাড়ানো এবং ব্যয় কমানোর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান সরকারি ঘাটতি কমানোই ছিল এই বাজেটের লক্ষ্য। কিন্তু এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এক জরিপে দেখা গেছে, দেশের ৬৭% জনগণ এই বাজেটের বিরোধিতা করেন। এর ফলস্বরূপ, প্রধান বিরোধী দল ন্যাশনাল র‌্যালি (এনআর) এবং বামপন্থি দলগুলো সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে।

অনাস্থা ভোটে পরাজয়ের পর পার্লামেন্টের স্পিকার ইয়ায়েল ব্রাউন-পিভেট বলেন, “বার্নিয়েকে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর কাছে তার পদত্যাগপত্র জমা দিতে হবে এবং সম্ভবত পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করতে হবে।”

চলতি বছরের জুন ও জুলাইয়ে অনুষ্ঠিত আগাম জাতীয় নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এর ফলে পার্লামেন্ট রাজনৈতিকভাবে তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। গত ৫ সেপ্টেম্বর বার্নিয়েকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, অনাস্থা ভোটের ফলাফল যাই হোক, তিনি পদত্যাগ করবেন না। আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ইইউর ব্রেক্সিট বিষয়ক প্রধান আলোচক হিসেবেও খ্যাতি অর্জন করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com