রবিবার, ২১ Jun ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান-সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের ভয়াবহ হামলা, ১৪ ইসরায়েলি সেনা হতাহত ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ! নেতানিয়াহুর ভাগ্য কি এখন ট্রাম্পের নিয়ন্ত্রণে? বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ অপরাজিত! ব্রাজিলের রেকর্ড ভেঙে ডাচদের নতুন কীর্তি আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান
নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ১৩ দশমিক ৮০ শতাংশ

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ১৩ দশমিক ৮০ শতাংশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নভেম্বর মাসে বাংলাদেশের মূল্যস্ফীতির হার এক লাফে প্রায় ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮০ শতাংশে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই চাপ সরাসরি দেশের সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চলতি বছরের নভেম্বর মাসের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) হালনাগাদ করে এ তথ্য প্রকাশ করেছে।

বিবিএসের তথ্যে দেখা গেছে, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মসলা এবং তামাকজাতীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, যা খাদ্যপণ্যের মূল্যস্ফীতিকে আরো ত্বরান্বিত করেছে।

খাদ্য মূল্যস্ফীতি ছাড়াও বাড়ি ভাড়া, আসবাবপত্র, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দামও বেড়েছে। গত অক্টোবর মাসে এই খাতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ, যা নভেম্বর মাসে বেড়ে ৯ দশমিক ৩৯ শতাংশে পৌঁছেছে।

২০২৩ সালের অগাস্ট মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল ১২ দশমিক ৫৪ শতাংশ, যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১১ সালের অক্টোবরে সর্বোচ্চ ১২ দশমিক ৮২ শতাংশ খাদ্য মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছিল।

জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পণ্য সরবরাহ ব্যাহত হয়। তখন খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে ১৪ দশমিক ১০ শতাংশ হয়েছিল।

গড় বা সাধারণ মূল্যস্ফীতি নভেম্বর মাসে বেড়ে ১১ দশমিক ৩৮ শতাংশে পৌঁছেছে, যা অক্টোবর মাসে ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। অর্থনীতিবিদরা মনে করছেন, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com