রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে জখম, ৪ কিশোর আটক

নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে জখম, ৪ কিশোর আটক

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার পূর্ব মালনী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দয়াল খান (২০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল কিশোর। এলাকাবাসী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামলাকারীদের মধ্যে ৪ কিশোরকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি ও পাইপ লাগানো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোণা পৌরসভার পূর্ব মালনী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত দয়াল খানকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত দয়ালের পিতা মিজাজ উদ্দিন খান বাদী হয়ে বৃহস্পতিবার সকালে ১৫ জনের নাম উল্লেখসহ ১৫-২০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেছেন।

আটককৃত কিশোররা ইসলামপুরের জাহিদুল ইসলাম ফাহিম (১৬),  নেত্রকোনা, বারহাট্টা রোডের হাসিন মাহতাব দিগন্ত (১৭), কুরপাড়ের মুনতাসির আহমেদ সিয়াম (১৭),দেওপুর, আমতলা ইউনিয়নের  আহনাফ মোহাম্মদ প্রিনন (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে পূর্ব মালনী এলাকার একটি ওয়াজ মাহফিলে দয়াল খানের সঙ্গে কয়েকজন কিশোরের কথা কাটাকাটি হয়। এর জেরে ৩৫-৪০ জন কিশোর দেশীয় অস্ত্র নিয়ে দয়ালের ওপর হামলা চালায়। এলাকাবাসীর সহযোগিতায় ৪ জন আটক হলেও বাকিরা পালিয়ে যায়।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, আটক ৪ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com