সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে ভারতের শিংপাড়া সীমান্তের কাছে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আমজুয়ানি গ্রামের রফিকুল ইসলামের পুত্র।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি গরু আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেন। ভোরে ফেরার পথে ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। বিএসএফ দাবি করেছে, চোরাকারবারিরা তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে আত্মরক্ষার্থে তারা গুলি চালায়। এতে আনোয়ার ঘটনাস্থলেই নিহত হন। বিএসএফ তার মরদেহ এবং চোরাচালানের দুটি গরু জব্দ করে।

বিজিবির পঞ্চগড়ের ঘাগড়া ক্যাম্পের সদস্যরা গুলির শব্দ শুনে আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং সীমান্ত এলাকা থেকে একটি গরু জব্দ করে। ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা জানান, পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফেরত আনার প্রচেষ্টা চলছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাবে বিজিবি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com