শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
বিতর্কিত তিন নির্বাচন থেকে শিক্ষা নেবে: ইসি

বিতর্কিত তিন নির্বাচন থেকে শিক্ষা নেবে: ইসি

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের পর থেকেই মানুষের মনে প্রশ্ন উঠেছে, কবে হবে সংসদ নির্বাচন? তবে এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে নবগঠিত নাসির উদ্দীন কমিশন। এদিকে, অন্তর্বর্তী সরকার এখনও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি এবং বিভিন্ন কমিশনের প্রতিবেদনের জন্য সরকার অপেক্ষা করছে।

৬ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, নির্বাচন যেকোনো সময় হোক, কমিশন প্রস্তুতির ঘাটতি রাখবে না। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা পুনঃনির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আইন সংশোধন করা হবে।

তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মত রয়েছে। কেউ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চায়, আবার কেউ ৪০০ আসনের প্রস্তাব দিয়েছে। এসব বিষয় সমাধান না হলে নির্বাচন এগিয়ে নেয়া সম্ভব হবে না। তবে নির্বাচনের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে হতে হবে, কিন্তু যখনই নির্বাচন হোক, কমিশন প্রস্তুত থাকবে।

এ এম এম নাসির উদ্দীন বলেন, আগের কমিশনগুলো থেকে তাদের কমিশন স্বাধীন এবং কমিশনের ওপর অন্তর্বর্তী সরকারের কোনো চাপ নেই। তারা আগের তিনটি বিতর্কিত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে কৌশল সাজাতে চায়।

তিনি বলেন, শুধু এই নির্বাচন নয়, ভবিষ্যতের নির্বাচনগুলোও যাতে সুষ্ঠু হয়, সেজন্য কমিশন ব্যবস্থা নেবে। আগের নির্বাচনের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই চেষ্টা করবে কমিশন।

এদিকে, রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতামূলক নির্বাচন চায় এবং ভোটাররাও কেন্দ্রে যাওয়ার জন্য আগ্রহী। সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে কমিশন আত্মবিশ্বাসী এবং সিইসি বলেন, চ্যালেঞ্জগুলোকে সুযোগ এবং অসুবিধাগুলোকে সুবিধায় রূপান্তর করতে চান।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহায়তাও চেয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com