রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
সোহমের ছবি পোস্ট দিয়ে সুখবর দিলেন পরী

সোহমের ছবি পোস্ট দিয়ে সুখবর দিলেন পরী

বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সোশ্যাল মিডিয়ায় হঠাৎই সুখবর দিয়েছেন ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। টালিউড অভিনেতা সোহম চক্রবর্তীর একটি ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত প্রথম টালিউড সিনেমা।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে পরীমণি সোহমের ছবি দিয়ে তৈরি ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। ওই পোস্টার থেকে জানা যায়, নতুন বছর ২০২৫ এর শুরুতেই অর্থাৎ ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। নতুন সিনেমার পোস্টার শেয়ার করে এর ক্যাপশনে পরী অবশ্য কিছুই লেখেননি। তবে ভালোবাসার প্রতীক লাল রঙের একটি হার্টের ইমোজি দিয়েছেন অভিনেত্রী।

কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’-তে পরীমণি ও সোহম চক্রবর্তী ছাড়াও রয়েছেন মধুমিতা সরকার।

এ তিন সেলিব্রেটিকে একসঙ্গে পর্দায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com