শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
বিচার বিভাগের রাজনৈতিক প্রভাব মুক্ত থাকা নিশ্চিত করা হয়েছে: প্রধান বিচারপতি

বিচার বিভাগের রাজনৈতিক প্রভাব মুক্ত থাকা নিশ্চিত করা হয়েছে: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিচার বিভাগকে অযৌক্তিক রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখার জন্য সুপ্রিম কোর্টে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে থাকা বিধানটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘জুডিসিয়াল ইনডিপেনডেন্স অ্যান্ড এফিসায়েন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, “সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার রিভিউ নিষ্পত্তির মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুদ্ধার ও শক্তিশালী করা হয়েছে। বিচার বিভাগ যাতে অযৌক্তিক রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা একে অপরের পরিপূরক। আদালতের কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ এবং দ্রুত করার লক্ষ্যে প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটালাইজেশন এখন বিলাসিতা নয়, এটি একটি অপরিহার্য প্রয়োজন।”

প্রধান বিচারপতি বিচারপ্রার্থীদের সেবায় আরও সহজলভ্য ও স্বচ্ছ বিচারব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশার কথা জানিয়ে বলেন, “আমরা এমন একটি বিচার ব্যবস্থা গড়ে তুলতে চাই যা জবাবদিহিতার মডেল হবে এবং যেখানে প্রতিটি বিচারপ্রার্থী নিরপেক্ষ বিচার পাবে। প্রযুক্তি, আইনি সহায়তা এবং পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে ব্যবধান দূর করার লক্ষ্যে আমরা কাজ করছি।”

সেমিনারে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার শুভেচ্ছা বক্তব্য দেন এবং বিশেষ বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম।

অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতি, জেলা জুডিসিয়ারির বিচারক, আইন মন্ত্রণালয় ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com