শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, ৫৬২ জন নতুন আক্রান্ত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, ৫৬২ জন নতুন আক্রান্ত

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৫৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২৫৯ জন এবং ঢাকার বাইরের ৩০৩ জন। এ সময়ে ৫০৩ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫,৬৩২ জন। এর মধ্যে ৯২,৭০২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এবং ৫২২ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গু পরিস্থিতি ছিল ভয়াবহ। সেবছর ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১,৭০৫ জন।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশা থেকে সুরক্ষা নিশ্চিত করার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com