‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’—এমন অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার আবু জাফর আর নেই।
শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আবু জাফর একাধারে গীতিকার, সুরকার, কবি ও সংগীতশিল্পী ছিলেন। পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক। তিনি চুয়াডাঙ্গা কলেজ এবং কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
সংগীতের জগতে আবু জাফর রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার হিসেবে কাজ করেছেন। তার রচিত দেশাত্মবোধক ও আধুনিক গান শ্রোতাদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল।
বয়সজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এই বরেণ্য সংগীতস্রষ্টা।