রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
৩ মাসের মেয়েকে রেখে দিলজিতের কনসার্টে দীপিকা!

৩ মাসের মেয়েকে রেখে দিলজিতের কনসার্টে দীপিকা!

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

শুক্রবার (৬ ডিসেম্বর) বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে নাইট আউট ছিল দীপিকা পাডুকোন ও তার গার্ল গ্যাংয়ের। এক ভক্তের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মঞ্চে দিলজিৎ গাইছেন ‘সিয়া হাস হাস’, আর তার সঙ্গে নাচছেন দীপিকা। সন্তান প্রসবের পর এটিই তার প্রথমবার জনসমক্ষে আসা।

দিলজিতের টিম তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওতে দীপিকাকে দেখা যায় সম্পূর্ণ মাস্তি মুডে। সাদা টপ ও জিন্সে ঝলমল দীপিকা ভাঙড়া করতেও দেখা গেছে। এমনকি দিলজিতের সঙ্গে মঞ্চেও উঠেছিলেন তিনি।

কনসার্টে দীপিকাকে দেখে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। একজন মন্তব্য করেন, ‘দীপিকা কি বেঙ্গালুরুতে?’ আরেকজন লেখেন, ‘এর মানে বাবা রণবীর ডিউটিতে, দুয়াকে সামলাচ্ছেন।’ কেউ কেউ আবার তাদের একসঙ্গে সিনেমায় দেখার ইচ্ছার কথাও প্রকাশ করেন।

রণবীর সিং ও দীপিকা পাডুকোন গেল ৮ সেপ্টেম্বর তাদের কন্যাসন্তানের মা-বাবা হন। ১ নভেম্বর তারা মেয়ের নাম দুয়া পাডুকোন সিং ঘোষণা করেন। ইনস্টাগ্রামে দিওয়ালির বিশেষ পোস্টে মেয়ের সাজানো পায়ের একটি ছবি শেয়ার করে ভক্তদের মন জয় করেছিলেন তারা। -ইন্ডিয়ান এক্সপ্রেস

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com