রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
সঙ্কটজনক শারীরিক পরিস্থিতিতে রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। পাশাপাশি তার হাঁটুতে দুটি রক্তের ক্লট ধরা পড়েছে।
গত কয়েকদিন ধরে দিলীপ কুমারের স্ত্রীর শারীরিক অবস্থা ভালো নয়। জানা গেছে, তিনি ঠিকভাবে চলাফেরা করতে পারছেন না। চিকিৎসকেরা তাকে দেখেছেন, তবে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চলতি বছর এর আগেও সায়রা বানুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
দিলীপ কুমার এবং সায়রা বানুর দাম্পত্য বলিউডের ইতিহাসে এক বিশেষ অধ্যায়। ১৯৬৬ সালে মাত্র ২২ বছর বয়সে সায়রাকে বিয়ে করেন দিলীপ কুমার। তাদের জুটিকে দেখা গেছে ‘সাহিগা মাহাতো’, ‘গোপী’, এবং ‘দুনিয়া’-র মতো ছবিতে।
দিলীপ কুমারের বার্ধক্যে তার পাশে সায়রার অবিচল উপস্থিতি বলিউডে দৃষ্টান্ত হয়ে আছে। দীর্ঘ অসুস্থতার পর ২০২১ সালের ৭ জুলাই প্রয়াত হন দিলীপ কুমার।
স্বামীকে হারানোর পর সায়রা তার নিঃসঙ্গতার কথা প্রকাশ করেছেন বিভিন্ন সময়ে। তার শরীর মাঝেমধ্যেই খারাপ হয়েছে, তবে দিলীপ কুমারের স্মৃতি তাকে সবসময় চলার শক্তি যুগিয়ে এসেছে।
সায়রার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার ভক্তরা সামাজিক মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করেছেন। বলিউডের ‘পড়োসন’ খ্যাত এই অভিনেত্রীর সুস্থতার জন্য শুভেচ্ছার বার্তা দিচ্ছেন সবাই। -টাইমস নাউ