বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
নওগাঁয় রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন, শনিবার, বদলগাছী উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন।
বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, তাপমাত্রার এই ধারা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
এদিকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।