শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
সিরিয়া সংকট নিয়ে যৌথ বিবৃতি: ইরান, তুরস্ক, রাশিয়া এবং ৫ আরব দেশের আহ্বান

সিরিয়া সংকট নিয়ে যৌথ বিবৃতি: ইরান, তুরস্ক, রাশিয়া এবং ৫ আরব দেশের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সিরিয়া। দেশটিতে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষে একের পর এক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে ইরান, তুরস্ক, রাশিয়া এবং ৫ আরব দেশ সিরিয়ার সামরিক সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার ওপর জোর দিয়ে একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) কাতারে অনুষ্ঠিত ২২তম দোহা ফোরামের পর প্রকাশিত এই যৌথ বিবৃতিতে বলা হয়, সিরিয়া সংকট এখন আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি। তুরস্ক, রাশিয়া, ইরান, ইরাক, মিশর, জর্ডান, সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা এই বিবৃতিতে স্বাক্ষর করেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ায় রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করার গুরুত্বের ওপর জোর দেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আনাদোলু এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।

রোববার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ঘোষণা করেছে, তারা সরকারি বাহিনীকে পরাজিত করে হোমস শহর দখল করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহীদের প্রবেশের পর হাজারো বাসিন্দা রাস্তায় নেমে উল্লাস করেন। তারা স্লোগান দেন, “আসাদ শেষ, হোমস মুক্ত” এবং “সিরিয়া দীর্ঘজীবী হোক, বাশার আল-আসাদ নিপাত যাক”।

বিদ্রোহীদের দাবি, হোমসের নিয়ন্ত্রণ তাদের ঐতিহাসিক বিজয়। এইচটিএস নেতা আহমেদ আল-শারা বলেন, “এই জয় সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণ করবে।”

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হোমসের নিয়ন্ত্রণ হারানোর দাবি অস্বীকার করেছে। তবে বিদ্রোহীদের অগ্রগতির মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এক বিমানে চড়ে দামেস্ক ছেড়েছেন বলে রয়টার্স জানিয়েছে।

সিরিয়ার ক্রমাগত অবনতিশীল পরিস্থিতি একটি স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ প্রয়োজন বলে আঞ্চলিক শক্তিগুলো মত প্রকাশ করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com