শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। টস জিতে ভারত প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, ফলে ব্যাটিংয়ে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। বিজয়ের মাসে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছে লাল-সবুজের দল। রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। ম্যাচটি সরাসরি দেখাবে সনি পিকচারস।

গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে জয় নিয়ে ফাইনালের পথে ছুটেছে বাংলাদেশ। যদিও গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছিল তারা। তবে সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। বাংলাদেশ যুব দল দারুণ ফর্মে আছে এবং টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে।

অন্যদিকে ভারতের যুব দল এশিয়া কাপে সবচেয়ে সফল। ৮ বার শিরোপা জেতার অভিজ্ঞতা নিয়ে মাঠে নেমেছে তারা। ফাইনালে ভারতের হারানোর কোনো নজির নেই, যা বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জের বিষয় হতে পারে।

ভারত সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে। অন্যদিকে, বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় তুলে নেয়। দু’দলই ফাইনালে আসার পথে নিজেদের শক্তি ও দক্ষতার প্রমাণ দিয়েছে।

ফাইনাল ম্যাচে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপের শিরোপা জয়ের। অন্যদিকে, ভারত চাইবে তাদের অপরাজিত ফাইনালের ধারাবাহিকতা ধরে রাখতে।

ভারত একাদশ
আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী, আন্দ্রে সিদ্ধার্থ সি, মোহাম্মদ আমান (অধিনায়ক), কেপি কার্তিকেয়া, নিখিল কুমার, হরবংশ সিং, কিরণ চোরমলে, হার্দিক রাজ, চেতন শর্মা, যুধাজিত গুহা।

বাংলাদেশ একাদশ
জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকী আলীন, মোঃ আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), মোহাম্মদ শিহাব জেমস, মোঃ ফরিদ হাসান ফয়সাল, দেবাশীষ সরকার দেবা, মোঃ সামিউন বাসির রাতুল, মারুফ মৃধা, মোঃ রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com