শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
এনআইডিতে ভুল থাকলে জরুরি সংশোধনের অনুরোধ কমিশনের

এনআইডিতে ভুল থাকলে জরুরি সংশোধনের অনুরোধ কমিশনের

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং যাদের এনআইডিতে ভুল রয়েছে, তাদের জরুরি ভিত্তিতে সংশোধনের অনুরোধ জানিয়েছে কমিশন।

আজ রোববার ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম বলেন, ‘২ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে, তাদের জরুরিভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

এদিকে, নির্বাচন সচেতনতা বাড়াতে ইসি বিভিন্ন প্রচার কার্যক্রম চালাচ্ছে। “নিজ উদ্যোগে ভোটার হন, সময়মতো ভোট দিন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন, সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন” শীর্ষক ফেস্টুন প্রকাশ করেছে কমিশন

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com