রবিবার, ২১ Jun ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান-সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের ভয়াবহ হামলা, ১৪ ইসরায়েলি সেনা হতাহত ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ! নেতানিয়াহুর ভাগ্য কি এখন ট্রাম্পের নিয়ন্ত্রণে? বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ অপরাজিত! ব্রাজিলের রেকর্ড ভেঙে ডাচদের নতুন কীর্তি আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান
ডিএসইতে লেনদেন কমে ৩০০ কোটি টাকার নিচে

ডিএসইতে লেনদেন কমে ৩০০ কোটি টাকার নিচে

নিজস্ব প্রতিবদেক, নেত্রকোণার আলো ডটকম:
টানা দ্বিতীয় দিনের মত সূচক হারাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। লেনদেনের পরিমাণ কমে দাঁড়িয়েছে ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা।

আজ রোববার (৮ ডিসেম্বর) ডিএসইতে কমেছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৯৯ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ৩ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ১৮১ দশমিক ৮৩ পয়েন্টে ও ১ হাজার ৯০৮ দশমিক ৬৩ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ৭ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৬ দশমিক ৭৭ পয়েন্টে।

অধিকাংশ কোম্পানির শেয়ার দর পড়ে যাওয়ায় দিনের প্রথম ভাগে বিনিয়েগাকারীরা লেনদেন কমিয়ে দেয়া শুরু করেন। শেষ ভাগে কিছুটা বাড়ালেও পতন ঠেকেনি সূচকের।

৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৭টি কোম্পানির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারের দাম।wbR¯^

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com