শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবদেক, নেত্রকোণার আলো ডটকম:
আগামী ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, অথবা যারা ইতিমধ্যে ১৮ বছরে পৌঁছেছেন কিন্তু ভোটার হননি, তাদের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।
সোমবার (৯ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এতে উল্লেখ করা হয়, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে, এবং যারা ভোটার হিসেবে নিবন্ধিত হননি, তাদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হওয়ার জন্য আবেদন করতে বলা হয়েছে।
এছাড়া, গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে, যাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোনো ভুল রয়েছে, তারা সংশোধনের আবেদন জানাতে পারবেন। আইন অনুযায়ী, ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি নিষ্পত্তি করে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।