রবিবার, ২১ Jun ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান-সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের ভয়াবহ হামলা, ১৪ ইসরায়েলি সেনা হতাহত ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ! নেতানিয়াহুর ভাগ্য কি এখন ট্রাম্পের নিয়ন্ত্রণে? বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ অপরাজিত! ব্রাজিলের রেকর্ড ভেঙে ডাচদের নতুন কীর্তি আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৮ টাকা

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৮ টাকা

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

ভোজ্যতেলের বাজারে চলমান অস্থিরতার মধ্যে বোতলজাত সয়াবিন তেল ও খোলা তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা এবং খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৭ টাকায়। আগে এ দাম ছিল যথাক্রমে ১৬৭ ও ১৪৯ টাকা।

বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন বলেন, “বেশ কিছুদিন ধরে বাজারে তেলের ঘাটতি রয়েছে। প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছি। নতুন দাম নির্ধারণের ফলে বাজারে তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।”

তিনি আরও বলেন, “গত এপ্রিলে ১৬৭ টাকা দাম নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এরপর থেকে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, যা দেশে মজুদদারির প্রবণতা বাড়িয়েছে। যদিও দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে আমরা বাজার পরিস্থিতি মনিটর করছি এবং যৌক্তিক দাম নির্ধারণ করেছি।”

নতুন এই দামের ফলে বাজারে তেলের সংকট দূর হবে বলে আশা করছে সরকার।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com