শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চাই: ভারতের পররাষ্ট্র সচিব

বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চাই: ভারতের পররাষ্ট্র সচিব

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চায় ভারত।

সোমবার ৯ ডিসেম্বর পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এমন কথা বলেন। এর আগে, দুপুরে শেষ হয় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই বাংলাদেশ ও ভারতের মধ্যে কোন উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো।

এসময় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সাংস্কৃতিক এ কূটনৈতিক স্থাপনায় হামলা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। বিক্রম মিশ্রি বলেছেন, আমরা আশা করি এ নিয়ে বাংলাদেশের ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি দেখাবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন করে সহযোগিতাপূর্ণ সম্পর্ক জোরদারের আশ্বাস দেন। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাই। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ভারত আগ্রহী।

সোমবার সকালে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টার বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নেতৃত্ব দেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রসচিব একান্ত বৈঠকে করেন।

আজ সকালেই বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সফর শেষে রাতে তিনি দিল্লি ফিরে যাবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com